
ওয়েলিংটন, ২৬ জুন : আপাতত জিমে অনুশীলন করা ও কিছু রুটিন মেনে চলতে হচ্ছে তাকে। সামনের পথ অনেকটাই ধূসর। তবে বিশ্বকাপ খেলার আশা এখনও ছাড়েননি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। প্রতিদিন একটু একটু করে উন্নতি করে তিনি এগিয়ে যেতে চাইছেন আগামী বিশ্বকাপের পথে।
৩১ মার্চ আইপিএলে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন। তার এবিটরিয়র ক্রসিয়েন্ট লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এরপর বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে অস্ত্রোপচার করতে হয় হাঁটুতে। এই ধরনের অস্ত্রোপচারের পর সেরে উঠতে ছ'মাস সময় লাগে। অক্টোবর-নভেম্বরে ভারতের বিশ্বকাপে তার খেলা নিয়ে তাই শঙ্কা থাকছে।
