
মিউনিখ, ২৫ ফেব্রুয়ারি: ঘরের মাঠে শনিবার রাতে লাইপজিগকে ২-১ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল ব্র্যায়ান মিউনিখ। তাঁরা ব্যবধান কমাল বুন্ডেসলিগার শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের সঙ্গে।
চমৎকার ফিনিশিংয়ে জোড়া গোল করেন হ্যারি কেইন। চলতি আসরে ইংলিশ অধিনায়কের এটি ২৭-তম গোল। তাণর খেলা দেখতে মাঠে ছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। কোচকে হতাশ করেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন হারের পর জয়ের দেখা পেল বায়ার্ন। বুন্ডেসলিগায় টানা দুই হারের পর জয়ের দেখা পেল বায়ার্ন। ২৩ ম্যাচে ১৭ জয় আর ২ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে তাঁরা। সমান ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় বায়ার লেভারকুজেন।
