
ফ্লোরিডা, ১৫ এপ্রিল : ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন হাভিয়ের মাশচেরানো, মঙ্গলবার ক্লাবটি এ কথা জানিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে নিযুক্ত হওয়া মাসচেরানো ইন্টার মায়ামিকে তাদের ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস কাপ শিরোপা এবং ইস্টার্ন কনফারেন্স চ্যাম্পিয়নশিপ জেতান। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে মাসচেরানো বলেছেন, “আমি সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামি সিএফ-এর প্রধান কোচ হিসেবে আমার মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।" ৪১ বছর বয়সী আর্জেন্টিনার প্রাক্তন এই আন্তর্জাতিক খেলোয়াড় গত বছর ক্লাব বিশ্বকাপেও দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং প্রতিযোগিতার নকআউট পর্বে পৌঁছানো প্রথম এমএলএস দল হিসেবে ইতিহাস গড়েন।গিয়েরমো হোয়োস, যিনি মিয়ামির পেশাদার উন্নয়ন কাঠামোর তত্ত্বাবধান করে আসছিলেন, তিনি কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন।
