Breaking News
 
West Bengal Assembly Election Result 2026 : দিল্লিতে বাংলার ছোঁয়া, ময়ূরপুচ্ছ ধুতিতে মোদি—বিজেপি অফিসে বাজল বাংলা গান Suvendu Adhikari : ভবানীপুরে শুভেন্দুর মন্তব্যে বিতর্ক, সিপিএমকে ধন্যবাদ দিয়ে বললেন—‘মুসলমানরা ভোট দেয়নি’ West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ

 

Game

2 years ago

ICC ODI WC 2023: ইডেনে জমজমাট লড়াই হবে, বার্তা রোহিতের, ঘরের মাঠে ধারাবাহিকতা ধরে রাখতে চান শামি

Mohammed Shami
Mohammed Shami

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃসেমিফাইনাল নিশ্চিত করলেও বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি রোহিত ব্রিগেড। বিধ্বংসী মেজাজে থাকা দক্ষিণ আফ্রিকা। ওয়াংখেড়েতে জিতেই রোহিত ইডেন ম্যাচ নিয়ে মুখ খুললেন। জানালেন, দক্ষিণ আফ্রিকা ভাল খেলছে। ইডেনে জমজমাট লড়াই দেখার জন্য তৈরি থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

এদিকে ওয়াংখেড়েতে ম্যাচের সেরা হয়ে এবার ঘরের মাঠ ইডেনে খেলতে নামছেন মহম্মদ শামি। এবারের বিশ্বকাপ স্বপ্নের মতো। ম্যাচের পর শামি জানালেন, পেসারদের ধারাবাহিকতা ধরে রাখাই সবথেকে বেশি জরুরি। প্রত্যেকে একে অন্যের সাফল্য উপভোগ করছেন। টিম হিসেবে লড়াই হচ্ছে, জানালেন শামি।

রবিবার শেষ চারে প্রবেশ করেই প্রথম ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। পয়েন্ট টেবিলে ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট তুলে নিয়েছে টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলেও তেমন কোনও প্রভাব পড়বে না। শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। কিন্তু ইডেনে জিতে এক নম্বরে শেষ করতে চাইছে রোহিত ব্রিগেড।

You might also like!