Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

ISL Final 2024: যুবভারতীতে ফাইনাল খেলবে মোহনবাগান, কাদের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন

Mohun Bagan Super Giant
Mohun Bagan Super Giant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টানা ২ বছর আইএসএল ফাইনালে মোহনবাগান। গত বছর ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ মেরুন। এবার কোচ অ্য়ান্তেনিও হাবাসের অধীনে ফের লিগের ফাইনালে কামিংস, পেত্রাতোস, লিস্টন কোলাসোরা। গতবার ফতোদরা স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। এবার ফাইনালে ঘরের মাঠেই নামবে মোহনবাগান। ৪ মে, যুবভারতী স্টেডিয়ামে আইএসএল ফাইনাল। কাদের বিরুদ্ধে নামবে সবুজ-মেরুন শিবির।

সোমবার আইএসএলে দ্বিতীয় সেমিফাইনাল। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে এফসি গোয়া। প্রথম লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে আছে মুম্বই সিটি এফসি। সোমবার যে টিম জিতবে, তাঁদেরই যুবভারতী স্টেডিয়ামে এসে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় সেমিফাইনালে ধারে ভারে অনেকটাই এগিয়ে আছে মুম্বই সিটি এফসি। মোহনবাগানকে ফাইনালে তাঁদের বিরুদ্ধেই মুখোমুখি হতে হবে।


You might also like!