
কলকাতা, ২৭ এপ্রিল : এক উত্তেজনাপূর্ণ ম্যাচে রবিবার সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার অষ্টম স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। আর পরাজয়ের পর আটটি ম্যাচ থেকে মাত্র চার পয়েন্ট নিয়ে লখনউ সুপার জায়ান্টস টেবিলের একেবারে নীচে নেমে গেল। কেকেআরের এখন পাঁচ পয়েন্ট।
এর আগে রবিবার, গুজরাট টাইটান্স আট উইকেটে চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে টুর্নামেন্টে তাদের চতুর্থ জয় তুলে নেয়। এই জয়ে টাইটান্স এক ধাপ উপরে উঠে পঞ্চম স্থানে উঠে এল, অন্যদিকে সুপার কিংস এক ধাপ নিচে নেমে ষষ্ঠ স্থানে চলে গেছে।
আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল:
১)পাঞ্জাব কিংস:ম্যাচ ৭,জয় ৬, পরিত্যক্ত ১,পয়েন্ট ১৩ ,রান রেট +১.৩৩৩
২)রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু:ম্যাচ ৭,জয় ৫,পরাজয়২, পয়েন্ট ১০,নেট রান রেট :+১.১০১
৩)সানরাইজার্স হায়দরাবাদ: ম্যাচ ৮,জয় ৫,পরাজয় ৩, পয়েন্ট ১০,নেট রান রেট : +০.৮১৫
৪)রাজস্থান রয়্যালস:ম্যাচ ৮ জয় ৫,পরাজয় ৩, পয়েন্ট ১০,নেট রান রেট :+০.৬০২
৫)গুজরাট টাইটানস:ম্যাচ ৮ জয় ৪, পরাজয় ৪, পয়েন্ট ৮,নেট রানরেট :-০.৪৭৫
৬) চেন্নাই সুপার কিংস:ম্যাচ ৮,জয় ৩,পরাজয়৫, পয়েন্ট ৬,নেট রান রেট :-০.১২১
৭)দিল্লি ক্যাপিটালস:ম্যাচ ৭,জয়৩,পরাজয়৪,পয়েন্ট ৬,নেট রান রেট :-০.১৮৪
৮)কলকাতা নাইট রাইডার্স:ম্যাচ ৮,জয়২,পরাজয় ৫,পরিত্যক্ত ১,পয়েন্ট৫,নেট রান রেট -০.৭৫১
৯)মুম্বই ইন্ডিয়ান্স:ম্যাচ ৭,জয় ২,পরাজয় ৫, পয়েন্ট ৪,নেট রান রেট: -০.৭৩৬
১০)লখনউ সুপার জায়ান্টস:ম্যাচ ৮,জয় ২,পরাজয়৬, পয়েন্ট ৪,নেট রান রেট:-১.১০৬
