Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IPL 2024: Shreyas Iyer: ট্রফি জয় বদলে দিল শ্রেয়সের দুনিয়া, মুম্বইতে স্বাগত জানালেন ক্রিকেটপ্রেমীরা

Shreyas Iyer
Shreyas Iyer

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। তারপর কার্যত ১৮০ ডিগ্রি বদলে গেল শ্রেয়স আইয়ারকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের অবস্থান। গত কয়েকমাস নিজের পারফরম্যান্স থেকে রঞ্জি খেলা সংক্রান্ত বিতর্ক- নানা সমস্যায় কার্যত জর্জরিত ছিলেন এই ভারতীয় ক্রিকেটার। তাঁর দলের আইপিএল চ্যাম্পিয়ন হওয়া যেন একবারে কাটিয়ে দিল সব মেঘ। নিজের শহর মুম্বইতে পা ফেলতেই বিমানবন্দরে তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা।

আইপিএল জয়ী দলের অধিনায়ক ভারতীয়, এই তালিকায় পঞ্চম নামটি শ্রেয়সের। প্রথম চারজন হলেন যথাক্রমে মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীর, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া।

ইতিমধ্যেই সুইমিং পুলে আইপিএল ট্রফি সঙ্গে নিয়ে শ্রেয়স আইয়ারের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে শ্রেয়স আইয়ার লিখেছেন, "আমি যেখানে যাব, তোমাকেও সেখানে নিয়ে যাবে।"


You might also like!