Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

IPL 2024: নিয়মরক্ষার ম্যাচে নামছে কলকাতা, ঘরের মাঠে আত্মবিশ্বাসী গুজরাত টাইটান্স

GT VS KKR
GT VS KKR

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃআইপিএলে সোমবার ধুন্ধুমার লড়াই। ঘরের মাঠে নামছে গুজরাত টাইটান্স। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। ইডেনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছেন শ্রেয়স আইয়াররা। আহমেদাবাদের মাঠ নাইটদের নিয়মরক্ষার ম্যাচ।

চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শুভমান গিল সেঞ্চুরি পেয়েছেন। সেঞ্চুরি পেয়েছেন সাই সুদর্শনও। ওই ম্যাচে জিতে আশা দেখছেন সমর্থকরা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট তুলেছেন তাঁরা। কেকেআরকে হারাতে পারলে ১৪ পয়েন্ট তুলে নেবে দল। তাই প্লে-অফে ওঠার সুযোগ আছে সাত টিমেরই। সোমবার ঘরের মাঠে নিজেদের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে গুজরাত।

এদিকে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স। আমেদাবাদের এই মাঠেই গত মরশুমে এক ওভারে পাঁচটি ছয় মেরেছিলেন রিঙ্কু সিং। এই মরশুমে তাঁর ব্য়াটে দায়িত্ববান ইনিংস দেখা গিয়েছে। ওপেনার ফিল সল্ট এবার ছন্দে আছেন। সুনীল নারিন, আন্দ্রে রাসেল অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শক্তি ও দুর্বলতাগুলো ঝালিয়ে নিতে চাইছে গম্ভীর ব্রিগেড।

You might also like!