
মিয়ামি, ৫ আগস্ট : মার্কিন মেজর লিগ সকারের (এমএলএস) যে দলটা কিছুদিন আগে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল সেই দলটা এখন বিশ্বকাপ জয়ী তারকা মেসির জাদকরী ছোঁয়ায় এগিয়ে যাচ্ছে হু হু করে। ক্রীড়া সরঞ্জাম থেকে শুরু করে টিকিট বিক্রি সবমিলিয়ে ফুলেফেঁপে ওঠেছে এমএলএস, আর ক্লাব ইন্টার মায়ামি।
আগামীকাল রবিবার (৬ আগস্ট) টয়োটা স্টেডিয়ামে লিগস কাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে ডালাসের বিপক্ষে মাঠে নামছে ইন্টার মায়ামি। এই ম্যাচটির জন্য যে টিকিট ছাড়া হয়েছিল তা মাত্র ১৮ মিনিটের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। ২০ হাজার ৫০০ আসনের সবকটি টিকিট নিমেষে বিক্রি হয়েছে ৩২ হাজার টাকার বেশি (২৯৯ ডলার)। আর ৭৬ থেকে ৮৭ হাজার টাকার (৭০০-৮০০ ডলার)মূল্যের টিকিটও বিক্রি হয়েছে নিমেষে। এছাড়া অনলাইনে বিক্রি করা টিকিটের মূল্যও দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৭৯ হাজার টাকার ওপরে (৯ হাজার ডলার)। সুতরাং দেখা যাচ্ছে মেসিদের খেলার টিকিট এখন আকাশ ছোঁয়া দামে পৌঁছে গেছে!
