Game

2 years ago

Asian Games 2023: এশিয়ান গেমসের উদ্বোধনে ভারতের পতাকাবাহক হরমনপ্রীত-লভলিনা

India's flag bearer Harmanpreet-Lovlina at the opening of the Asian Games
India's flag bearer Harmanpreet-Lovlina at the opening of the Asian Games

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন পুরুষ হকি টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বরগোহাইন। ভারতীয় অলিম্পিক সংস্থার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুগ্মভাবে পতাকা বইবেন হরমনপ্রীত ও লভলিনা।

হকিতে সদ্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছে ভারত। অনবদ্য পারফর্ম করেছে ভারতীয় হকি দল। তাই এশিয়ান গেমসেও নজর থাকবে তাদের দিকে।এই দলেরই সদস্য হরমনপ্রিত। তেমনই ব্যক্তিগত ইভেন্টে নজর লভলিনার দিকে। ভারতের এই স্টার বক্সার লভলিনা বোরগোহাইন টোকিও অলিম্পিকে ৬৯ কেজি ক্যাটেগরিতে ব্রোঞ্জ পদক জেতেন। এ বছর নয়াদিল্লিতে মেয়েদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন লভলিনা।

You might also like!