কলকাতা, ২ নভেম্বর : ওয়াংখেড়েতে যে সব মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারত ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা, দেখে নেওয়া যাক -
বিরাট কোহলি:
একদিনের ফরম্যাটে ১৫০ ছক্কার রেকর্ড গড়তে হলে বিরাট কোহলির দরকার আর মাত্র দু’টি ছক্কা। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে ৪০০০ রানের রেকর্ড গড়তে হলে বিরাটের চাই ৭০ রান।
শ্রেয়স আইয়ার:
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রান করার করার জন্য শ্রেয়স আইয়ারের প্রয়োজন ৬৫ রান।
রোহিত শর্মা:
শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ফরম্যাটে ২০০০ রানের রেকর্ড গড়তে রোহিত শর্মার চাই আর ১৪০ রান। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করতে হিটম্যানের দরকার আর একটি মাত্র শতরান।
কুলদীপ যাদব:
কেরিয়ারে ২৫০ উইকেটের রেকর্ড থেকে মাত্র ২ উইকেট দূরে রয়েছেন কুলদীপ।
ঈশান কিষাণ:
একদিনের ফরম্যাটে ১০০০ রানের রেকর্ড গড়তে ঈশানের চাই আর ৬৭ রান।
রবীন্দ্র জাডেজা: আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের নজির গড়ার জন্য রবীন্দ্র জাদেজার দরকার আর ৫৬ রান।
সাদিরা সমরবিক্রম:
একদিনের ক্রিকেটে ১০০০ রানের রেকর্ড গড়তে লঙ্কান তারকা সাদিরা সমরবিক্রমের প্রয়োজন আর ৫৪ রান।
মহেশ থিকশনা:
একদিনের ক্রিকেটে ৫০ উইকেট পূর্ণ করতে মহেশ থিকশনার চাই আর ৩ উইকেট।
