
ডমিনিকা, ১৫ জুলাই : ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন দিনেই জিতে গেল ভারত। জয় পেল এক ইনিংস ১৪১ রানে। সিরিজ়ে ১-০ এগিয়ে গেল ভারত। দুই ইনিংস মিলিয়ে এক ডজন উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের সেরা অভিষেক টেস্টে শতরান করা যশস্বী জয়সওয়াল। ২৭১ রান এগিয়ে থেকে ভারত ইনিংস ডিক্লেয়ার করে।
দ্বিতীয় ইনিংসে ৫০.৩ বল ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ়। এর মধ্যে ৪২.৩ ওভার করেছেন অশ্বিন এবং জাডেজা। বাকি আট ওভারের মধ্যে সিরাজ ছ’ওভার এবং উনাদকট দু’ওভার। তাতেই শেষ ওয়েস্ট ইন্ডিজ় শিবির। একাই সাত উইকেট নিলেন অশ্বিন। জাডেজা নিলেন দু’টি এবং সিরাজ একটি। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৫০ রান। ২০ জুলাই থেকে পোর্ট অফ স্পেনে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
