Breaking News
 
CM Suvendu Adhikari: নন্দীগ্রামে উন্নয়নের ডালি! একাধিক প্রকল্পের উদ্বোধন, ‘ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড’ নিয়ে তোপ শুভেন্দুর Mamata Banerjee writes to EC: তৃণমূলের প্রতীক-তহবিল মামলায় দ্রুত ফয়সালার আর্জি! ফের কমিশনকে চিঠি মমতার Grand Canyon Flash Floods: গ্র্যান্ড ক্যানিয়নে আচমকা হড়পা বান! ২০ জনের খোঁজ নেই, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা 26000 Recruitment Case : যোগ্য শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম স্বস্তি! ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত মেয়াদ বৃদ্ধি Rijiju warning protesters : নিউ ইয়র্কে প্রতিবাদের নামে তেরঙ্গার অপমান! ‘চরম মূল্য চোকাতে হবে’, কড়া বার্তা দিল্লির Abhishek Banerjee : ‘ওয়েবসাইটে এফআইআরের কপি কোথায়?’ ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশকে পালটা ইমেল অভিষেকের

 

Game

2 years ago

India-Pakistan Match: অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত, পিচের আচরণ কেমন হতে পারে!

India to face Afghanistan at Arun Jaitley Stadium, how the pitch might behave!
India to face Afghanistan at Arun Jaitley Stadium, how the pitch might behave!

 

নয়াদিল্লি, ১১ অক্টোবর: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। পূর্বনাম ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। ভারতের দিল্লির বাহাদুর শাহ জাফর মার্গে অবস্থিত এই ক্রিকেট স্টেডিয়াম। কলকাতার ইডেন গার্ডেন্সের পর এ মাঠটি ভারতের দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মর্যাদা পায়। ২০১৫ সাল পর্যন্ত ভারত ক্রিকেট দল টেস্টে ২৮ বছর ও একদিনের আন্তর্জাতিকে ১০ বছরেরও অধিক সময় ধরে অপরাজিত অবস্থায় ছিল।

অরুণ জেটলি স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক।এই পিচে বোলারদের চেয়ে ব্যাটসম্যানরা সবচেয়ে ভালো খেলেন। তবে ম্যাচের শুরুর দিকে ফাস্ট বোলাররা উপকৃত হবেন। বরাবরই সারফেসে বেশি বাউন্স থাকে।আর ম্যাচের শেষের দিকে স্লো বোলাররা কিছুটা হলেও সাহায্য পেতে পারে।

এই স্টেডিয়ামে একদিনের ম্যাচের পরিসংখ্যান:

*প্রথম ব্যাট করে জয় পেয়েছে-১২

*পরে ব্যাট করে জয় পেয়েছে-১২

*প্রথম ব্যাট করে গড় রান-২৪১

*সবচেয়ে বেশি রান-ওয়েস্ট ইন্ডিজ-৩৩০/৮ উইকেট।

*সর্বনিম্ন রান-নেদারল্যান্ড:১১৫/১০উইকেট।

কেমন রান হয়ে থাকে:

*২০০ নিচের রান- ৬ বার।

*২০০ থেকে ২৪৯ রান- ৮বার।

*২৫০ থেকে ২৯৯ রান- ৮বার।

*৩০০ উপরে রান - ২ বার।


You might also like!