Game

2 years ago

India Team score 288: প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮-৪, শতরানের অপেক্ষায় বিরাট

India vs WI (Collected)
India vs WI (Collected)

 

পোর্ট অফ স্পেন, ২১ জুলাই : ওপেনিংয়ে শতরানের জুটি, পঞ্চম উইকেটেও। এর মাঝে ৪৩ রানে ৪ উইকেট হারায় ভারত। ঐতিহাসিক টেস্টে পরিস্থিতি সামাল দেন বিরাট কোহলি। বিরাট খেলছেন কেরিয়ারের ৫০০-তম ম‍্যাচ। সেঞ্চুরির জন্য আর তার দরকার ১৩ রান। যোগ্য সঙ্গ দিচ্ছেন রবীন্দ্র জাডেজা।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ফিল্ডিং নেন। গত ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে যশস্বী জয়সওয়াল এবং ঈশান কিষাণের। মাইলফলক টেস্টে অভিষেক হল বাংলার পেসার মুকেশ কুমারের। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ২৮৮-৪। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (৮৭) এবং রবীন্দ্র জাডেজা (৩৬)।শততম টেস্টে সেঞ্চুরি করতে বিরাটের অপেক্ষা আর ১৩ রানের।

You might also like!