Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ACC Emerging Teams Asia Cup: এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত, বুধে ওমানের বিরুদ্ধে ম্যাচ

Abhishek Sharma
Abhishek Sharma

 

কলকাতা, ২২ অক্টোবর : অভিষেক শর্মার অর্ধশতরান এবং রসিখ সালাম দারের বোলিংয়ে এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠে গেল ভারত। সোমবার রাতে ওমানের আল আমিরাতে ভারত সংযুক্ত আরব আমিরশাহিকে ৭ উইকেটে হারাল। এই নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জিতল ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ছিল ভারত।

ওপেন করতে নেমে ২৪ বলে ৫৮ রান করেন অভিষেক। অধিনায়ক তিলক বর্মা ১৮ বলে ২১ রান করেন। এরপর আয়ুষ বাদোনি একটি চার এবং একটি ছয় মেরে জিতিয়ে দেন ভারতকে। ৫৫ বল বাকি থাকতে ভারত জয় পায়। টসে জিতে আগে ব্যাট করে ১৬.৫ ওভারে ১০৭ রান করে আমিরশাহি। পাওয়ার প্লে-র মধ্যে ৪০ রানে ৫ উইকেট হারায় আমিরশাহি। ১৫ রানে ৩ উইকেট নেন রসিখ। রমনদীপ সিংহ ৭ রানে ২ উইকেট নেন। আমিরশাহির হয়ে রাহুল চোপড়া করেন ৫০রান। অধিনায়ক বাসিল হামিদ করেন ২২ রান। বুধবার শেষ ম্যাচে ভারত নামবে ওমানের বিরুদ্ধে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…