Game

2 years ago

India-Pakistan match: আরও একবার ভারত-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হতে পারে বৃষ্টির জন্য, জানাচ্ছে আবহাওয়া দপ্তর

Once again India-Pakistan match may be abandoned due to rain
Once again India-Pakistan match may be abandoned due to rain

 

কলকাতা, ৮ সেপ্টেম্বর: আগামী ১০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে মুখোমুখি হবে বাবর আজম ও রোহিত শর্মার দল। কিন্তু সুপার ফোরের এই ম্যাচটিও বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে, জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস প্রদানকারী সংস্থাগুলো। এক্যুওয়েদারের পূর্বাভাসে বলা হয়েছে, সেদিন বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সংস্থাটি বৃষ্টির সম্ভাবনা দেখছে ৯০ শতাংশ আর বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা দেখিয়েছে ৫৪ শতাংশ আরেক আবহাওয়া সংস্থা ওয়াল্ড ওয়েদার অনলাইন বলেছে, সকালের দিকে হালকা বৃষ্টি হলেও বিকালের দিকে বৃষ্টির বাড়ার সম্ভাবনা রয়েছে। ওইদিন বৃষ্টির সম্ভাবনা ৮২ শতাংশ।এছাড়া ওয়েদার ডট কম বলেছে, খেলা শুরু হওয়ার সময় বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ হলেও রাতে বৃষ্টির সম্ভাবনা ৯৭ শতাংশ। সুতরাং দেখা যাচ্ছে সুপার ফোরের এই মহারণটিও বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে।

You might also like!