
মঙ্কক, ১৮ জুন: মেয়েদের এমার্জিং এশিয়া কাপে গতকাল শনিবার মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তানের। যদিও খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটিই ভেস্তে গেল। স্বাভাবিক ভাবেই হতাশ ক্রিকেট প্রেমীরা।
এরফলে, গ্রুপ বি থেকে ভারত ও পাকিস্তান দু-দলই সেমিফাইনালে গেল। ভারত ও পাকিস্তানের পয়েন্টও সমান। নেট রান রেটে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে ভারত। দ্বিতীয় স্থানে পাকিস্তান।
শেষ চারে শ্বেতা শেরাওয়াতের নেতৃত্বাধীন ভারত এ দল খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেমিফাইনালে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান দলের সামনে বাংলাদেশ এ দল।
এমার্জিং এশিয়া কাপে গ্রুপ পর্বে সব মিলিয়ে ১২টি ম্যাচ হওয়ার কথা ছিল। আবহাওয়ার কারণে এর মধ্যে ৭টি ম্যাচই ভেস্তে গিয়েছে।
