
আহমেদাবাদ, ১৩ অক্টোবর: রাত পোহালেই মহারণ। ভারত-পাকিস্তান যুদ্ধ। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে দিতে পারে বৃষ্টি। সেই আশঙ্কা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার দিন আহমেদাবাদ শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুধু আহমেদাবাদ নয়, গোটা উত্তর গুজরাত জুড়ে শনিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুধু শনিবার নয়, রবিবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আহমেদাবাদের আবহাওয়া দফতরের প্রধান মনোরমা মোহান্তি বলেছেন, “শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। পরের চার দিন সেই সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকবে। আহমেদাবাদ ছাড়াও গুজরাতের উত্তর দিকের শহরগুলিতে বৃষ্টি হতে পারে।”
