
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এশীয় হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। চেন্নাইয়ে চার শূন্য গোলে জিতল ভারতীয় দল। ম্যাচে জোরা গোল অধিনায়ক হরমনপ্রীতের। চার কোয়াটার্রে একটি করে গোল করে ভারতীয় দল।
ম্যাচের পনোরে মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। জাপান ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার মিস করেছিল ভারত, কিন্তু এদিন সেই সুযোগ নষ্ট করেনি। যার ফল ২৩ মিনিটে দ্বিতীয় গোল। এবারও গোলদাতা হরমনপ্রীত।
পাকিস্তানের বিরুদ্ধে ভারত তিন-শূন্য করে আরও একটি পেনাল্টি কর্নার থেকেই। ৩৬ মিনিটে গোলদাতা যুগরাজ সিং। ৫৫ মিনিটে ম্যাচের প্রথম ফিল্ড গোল আসে আকাশদীপের স্টিক ওয়ার্ক থেকে।
