
গুয়াহাটি, ২৮ নভেম্বর : আজ ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হারার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচদিনের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাঁচ ম্যাচের দু’টিতেই সাফল্য পেয়েছে ভারত। এ বার আজ তৃতীয় জয়ের সন্ধানে নামবে টিম ইন্ডিয়া।
আজ জিততে পারলে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৩-০ তে এগিয়ে যাবে, সেই সঙ্গে সিরিজ জয়ও করে নেবে। আর অস্ট্রেলিয়া যদি আজকের ম্যাচ জিততে পারে তাহলে জমে যাবে সিরিজ।
