
লখনউ, ২৯ অক্টোবর: একদিনের বিশ্বকাপে আজ লখনেউতে সাক্ষাৎ হচ্ছে রোহিত শর্মা-জস বাটলারদের। চলতি বিশ্বকাপে এই দু’টো দল এখনও অবধি ৫টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৫টিতেই জিতেছে ভারত। রোহিত-বিরাটদের ঝুলিতে রয়েছে ১০ পয়েন্ট।পয়েন্ট তালিকার রয়েছে দ্বিতীয় স্থানে। আর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থা এবারের বিশ্বকাপে খুবই শোচনীয়। এবারের মত খারাপ পারফরম্যান্স আর কোনও বিশ্বকাপে দেখা যায়নি তাদের।
৫ ম্যাচে জয় মাত্র ১টিতে। টানা ৩ ম্যাচে হেরে সেমিফাইনালের দৌড় থেকে বলতে গেলে বিদায় হয়ে গেছে ইংল্যান্ডের। কিন্তু আজ ভারতকে হারাতে পারলে আত্মবিশ্বাস ফিরে পাবে তারা। সুতরাং আগামীকাল ভারত চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে। আর ইংল্যান্ড চাইবে জয়ে ফিরে মনোবলটা বাড়িয়ে নিতে। এই খেলা দেখতে ক্রিক্রেট প্রেমীদের মধ্যেই উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে।
