Game

2 years ago

Iraq: কিংস কাপে আজ প্রতিপক্ষ শক্তিশালী ইরাক, জয়ই লক্ষ্য স্টিমাচের

In the King's Cup today, the opponent is strong Iraq, the goal of Stimach is to win
In the King's Cup today, the opponent is strong Iraq, the goal of Stimach is to win

 

থাইল্যান্ড, ৭ সেপ্টেম্বর: আজ কিংস কাপে অভিযান শুরু করছে ভারত। শুরু থেকেই নকআউট। থাইল্যান্ডের চিয়াং মাই শহরে কিংস কাপের সেমিফাইনালে আজ ভারতের সামনে শক্তিশালী ইরাক। ম্যাচের আগে ইরাক প্রসঙ্গে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ বলেছেন, ‘আশা করি শক্তিশালী ইরাকের সঙ্গে খেলতে নেমে সর্বস্ব দেবে ছেলেরা। ওরা আরব গাল্ফ কাপ চ্যাম্পিয়ন। ওমান, কাতার এবং সৌদি আরবের মতো দলকে হারিয়ে এশিয়ান কাপেও ওরা অন্যতম ফেভারিট। আমাদের কাছে আজ খুবই কঠিন ম্যাচ।’

ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ইরাক ২৯ ধাপ এগিয়ে রয়েছে। তবে ক্রমতালিকা যাই হোক ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স সমীহ করার মতো। কারণ এ বছরই তিনটি ট্রফি জিতেছে ভারতীয় ফুটবল দল। একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ।


You might also like!