হানঝাউ, ২৫ সেপ্টেম্বর : দক্ষিণ কোরিয়া, চিনকে পিছনে ফেলে সোনা আনলেন ভারতের এই তিন ছেলে। শুধু তাই নয় দিব্যাংশ-রুদ্রাংশ-ঐশ্বরীরা বিশ্বরেকর্ড করে জিতলেন সোনা। দিব্যাংশ, রুদ্রাংশ, ঐশ্বরীর ১৮৯৩.৭ পয়েন্ট তুললেন দলগত বিভাগে। এ বারের এশিয়ান গেমসে শুটিং টিম নিয়ে প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তা তারা পূরণ করলেন।
১৮৫৬.৬ পয়েন্ট নিয়ে চিন পেল রুপো। দক্ষিণ কোরিয়ার ব্রোঞ্জ (১৮৪৭.৯)।উল্লেখ্য গতবার টোকিও অলিম্পিকে ভারতীয় শুটাররা চরম নিরাশ করেছিলেন।
