
মুম্বই : চতুর্থ দল হিসেবে পাকিস্তান সেমিতে গেলে ভারতের সঙ্গে হবে খেলা। আর তখন ম্যাচটি হবে কলকাতায়। কেননা বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান তাদের নির্ধারিত পাঁচটি ভেন্যুর নাম জানিয়ে দিয়েছিল আইসিসিকে, যেখানে ছিল না মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের নাম। তাই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ম্যাচটি হবে মুম্বাইতে আর ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেনে।
তবে পাকিস্তান সেমিতে উঠতে ব্যর্থ হলে ভারত ও কিউই অথবা আফগানদের মধ্যকার সেমিফাইনাল ম্যাচটি হবে মুম্বাইতে। তখন প্রোটিয়া ও অজিদের সেমিফাইনালটি হবে কলকাতায়। তাই টানটান উত্তেজনাজনার মধ্যে অপেক্ষা করতে হচ্ছে চার সেমিফাইনালিস্টের মধ্যে কারা কোথায় খেলছে সেটি জানার জন্য।
