
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে ম্যানচেস্টার সিটি জিতলে এবং আর্লিং হালান্ড হ্যাটট্রিক করলে আন্ডারওয়্যার পরে গান গাইতে স্টেজে উঠবেন, এমন ঘোষণা দিয়েছেন বিখ্যাত রক ব্যান্ড ‘ওয়েসিস’ এর গায়ক নোয়েল গ্যালাঘের। ম্যানচেস্টার সিটির এ পাঁড় সমর্থক ফাইনালের আগে সিটিজেনদের অফিসিয়াল ওয়েবসাইটে এ ঘোষণা দিয়েছেন।
হালান্ড ম্যাচের ফলাফল নির্ধারক হবে আশা করে ইংলিশদের এ শিল্পী বলেন, ‘সে অসাধারণ একজন ছেলে এবং তার সুন্দর, বড় একটি হাসি রয়েছে যা তাকে সুখী বাচ্চার মত দেখায়। সে মহান।’
