Breaking News

 

Game

2 years ago

MS Dhoni: চোট কেমন আছে, পরের বার কি আদৌ IPL খেলবেন ধোনি?

MS Dhoni
MS Dhoni

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোট নিয়েও আইপিএল খেলে গিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু তাঁর ব্যাথা কাউকে বুঝতে দেননি তিনি। চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পরই মুম্বইয়ে ছুঁটে চলে যান ধোনি। সেখানে তাঁর পায়ের অস্ত্রোপচারও করা হয়। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন ক্যাপ্টেন কুল।

তবে এবারের আইপিএল ধোনির সমর্থকদের জন্য ছিল আবেগের। কারণ অনেকেই ভেবেছিলেন এবারই সম্ভবত শেষবার আইপিএলে দেখা যাবে ধোনিকে। চেন্নাই যেখানেই খেলতে গিয়েছে সেখানেই হোম গ্রাউন্ড বানিয়ে নিয়েছে। এর পিছনে অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। এই কিংবদন্তিকে দেখতে ভিড় জমান সমর্থকরা। তাঁর অবসর জল্পনা নিয়ে অনেক কথা উঠতে থাকে। এমনকী চ্যাম্পিয়ন হওয়ার পরও মনে করা হয়েছিল, এবারই অবসর ঘোষণা করবেন তিনি। কিন্তু অবসরের পথে না গিয়ে, তিনি জানিয়ে দেন আরও এক বছর খেলতে চান। যদি তার ফিটনেস ঠিক থাকে।

সেই ফাইনাল শেষ করেই ঠিক পরের দিন আমদাবাদ থেকে মুম্বই উড়ে যান প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানেই তাঁর পায়ের অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন। ক্রিক ইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'এই মাসেই শুরুতেই আমি মুম্বই যাই রুতুরাজের বিয়েতে যোগ দিতে। তখন মহেন্দ্র সিং ধোনিকে দেখে আসি। সেটা শুধুমাত্র সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল। তখন ওর সঙ্গে আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। ও আমাকে জানায়, আপাতত বিশ্রাম নেবে কয়েকদিন। দুই-তিন সপ্তাহ পর রাঁচিতে রিহ্যাব শুরু করবে। যদিও ওর অস্ত্রোপচার সফল হয়েছে। সেই নিয়ে কোনও রকম চিন্তা নেই।'

সেই সাক্ষাৎকারে চেন্নাই সিইও বলেন, 'পরের বছর ধোনি খেলবে কিনা তা এখনই বলা সম্ভব নয় আমার পক্ষে। কারণ এটা একেবারেই ধোনি নিজে সিদ্ধান্ত নেবে। ফ্র্যাঞ্চাইজি কখনওই ওকে জোর করে খেলাতে চায় না। ২০০৮ সাল থেকে ও এই দলের সদস্য। আমরা একেবারেই চিন্তিত নই। এই দলের প্রতি আবেগ এবং দায়বদ্ধতা রয়েছে। ফলে আমরা এখানে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারি না। তবে আমার সঙ্গে যা কথা হয়েছে, ও বলেছে আগামী বছর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে মাঠে নামবে। তার আগে ও কোনও ভাবেই অনুশীলন শুরু করবে না। ফলে এখনও আমরা জানি না পরের মরশুমে ও খেলবে কিনা।'


You might also like!