Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ICC Champions Trophy: প্রথম পর্বে সবচেয়ে বেশি রান ও উইকেটের অধিকারী

ICC Champions Trophy
ICC Champions Trophy

 

দুবাই, ৪ মার্চ : গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার থেকে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব শুরু হচ্ছে। ৮ দলের টুর্নামেন্টে এখন আছে ৪টি দল। মঙ্গলবার দুবাই ও বুধবার লাহোরে দুটি সেমিফাইনাল। বিদায় নেবে আরো দুটি দল। এরপরেই থাকবে ফাইনাল। এবার দেখে নেওয়া যাক টুর্নামেন্টের প্রথম পর্ব-এ সবচেয়ে বেশি রান ও উইকেট কার। ব্যাটিংয়ে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ৩ ম্যাচে ৩ বার ব্যাট করে ২২৭ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রান করে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডাকেট। তবে ৪ দিন পরই সে রেকর্ড ভেঙে দিয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করেন আফগান ওপেনার। সেই জাদরানও আছেন ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে। বোলিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ভারতের বিপক্ষে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়া কিউই পেসার সব মিলিয়ে পেয়েছেন ৮টি উইকেট। আর ১ উইকেট কম নিয়ে দুইয়ে আছেন আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…