Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

M S Dhoni Wins Tata IPL 2023 Trophy : ধোনির বিরুদ্ধে হেরে ও খুশি হার্দিক , কারন কী জানেন

M S Dhoni with Hardik Paneya
M S Dhoni with Hardik Paneya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গুরু শিষ্যের টানটান লড়াই দেখতে কাল গোটা দেশ রাতভোর জেগেছে। খেলা শেষে জয়ের শিরোপা জয় করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। হার্দিক পরাজিত হলেও দলের খেলায় খুশি তিনি। চেন্নাই সুপার কিংস ভাল খেলেছে বলে জিতেছে, হেরে গিয়ে বললেন তিনি।

পর পর দু’বার আইপিএল জেতার মুখে দাঁড়িয়েছিলেন হার্দিক। কিন্তু শেষ বলে হারতে হল চেন্নাইয়ের কাছে। গুজরাত টাইটান্সের অধিনায়ক বলেন, “আমি ধোনির জন্য খুশি। যদি হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল।” নিজের দলের খেলায় খুশি হার্দিক। তিনি বলেন, “আমাদের দল সব জায়গায় ভাল খেলেছে। হৃদয় দিয়ে খেলেছি আমরা। যে ভাবে লড়াই করেছে দল, তাতে আমি গর্বিত। আমাদের একটাই লক্ষ্য ছিল, জিতলে একসঙ্গে জিতব, হারলে একসঙ্গে হারব। কোনও অজুহাত দেব না এই হারের। চেন্নাই আমাদের থেকে বেশি ভাল খেলেছে, তাই জিতেছে।” তিনি আরো বলেন-  “সাই সুদর্শনের নাম নিতেই হবে। এই ভাবে খেলা খুব সহজ নয়। আমরা সকলকেই সাহায্য করার চেষ্টা করেছি। দলের সকলের থেকে সেরাটা বার করে নেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রতিটা ক্রিকেটারের ভাল খেলার কৃতিত্ব তাদের নিজেদের। মোহিত (শর্মা), রশিদ (খান), (মহম্মদ) শামিরা যে ভাবে নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে, তা অকল্পনীয়।”

You might also like!