Game

2 years ago

India-Pak match:ক্রিকেট ভক্তদের জন্য সুখবর, ভারত-পাক ম্যাচে থাকছে রিজার্ভ ডে

India-Pak match
India-Pak match

 

কলম্বো : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যেতে পারে । এরকম একটা সম্ভাবনা আবার তৈরি হয়েছে। তাই রবিবারের সুপার ফোরের ভারত-পাক ম্যাচে থাকছে রিজার্ভ ডে ।

গ্রুপ লিগের ভারত-পাকিস্তান ম্যাচও বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। সেজন্য কলম্বো থেকে ডাম্বুলায় ম্যাচ সরানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু সম্প্রচারকারী চ্যানেলের আপত্তির কারণে তা সরানো যায়নি। রবিবারের সুপার ফোরের ভারত-পাক ম্যাচ ঘিরে আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল ম্যাচের আটচল্লিশ ঘণ্টা আগে ম্যচের গুরুত্ব, ও বিজ্ঞাপনদাতাদের কথা ভেবে রিজার্ভ ডে রাখার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ, রবিবার যদি পাক ভারত ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়, তা হলে বাকি ম্যাচ হবে সোমবার।

এতে সম্মতি দিয়েছে ভারতীয় টিম। আশ্চর্যের হল, শুধু মাত্র এই ম্যাচের জন্যই থাকছে রিজার্ভ ডে। টুর্নামেন্টের বাকি ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে নেই।

You might also like!