Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Concacaf Gold Cup 2025: গোল্ড কাপ ২০২৫ এর ড্র ঘোষণা,১৪ জুন ক্যালিফোর্নিয়ায় শুরু হবে

Concacaf Gold Cup 2025
Concacaf Gold Cup 2025

 

ক্যালিফোর্নিয়া, ১১ এপ্রিল : টুর্নামেন্টটি ১৪ জুন ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে শুরু হবে এবং ফাইনাল ৬ জুলাই হিউস্টনে অনুষ্ঠিত হবে। ২০২৫ কনকাকাফ গোল্ড কাপের গ্রুপ ডি-তে আমেরিকা হাইতি, সৌদি আরব এবং ত্রিনিদাদ ও টোবাগোর মুখোমুখি হবে । বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো গ্রুপ এ-তে কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র এবং সুরিনামের সঙ্গে রয়েছে। বি-গ্রুপে কানাডা কুরাকাও, এল সালভাদর এবং হন্ডুরাসের সঙ্গে খেলবে, অন্যদিকে পানামা গ্রুপ সি-তে গুয়াদেলুপ, গুয়াতেমালা এবং জামাইকার মুখোমুখি হবে। নকআউট পর্ব শুরু হবে ২৮-২৯ জুন। ম্যাচ ভেন্যু পূর্ব সমুদ্র উপকূল বাদে ১১টি এলাকার ১৪টি স্টেডিয়ামে হবে। ২০২৩ সালের সেমিফাইনালে পানামার কাছে পেনাল্টিতে হেরে যায় আমেরিকা। ১২ জুন ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে আমেরিকা । ২০২৫ সংস্করণের জন্য সৌদি আরব আমন্ত্রিত অতিথি। ফিফা এই টুর্নামেন্টের চেয়ে ক্লাব বিশ্বকাপকে অগ্রাধিকার দিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…