Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Shubhman Gil : ফাইনালে হার! তাও ৪০ লক্ষ পকেটে পুরলেন শুভমন

Shubhman Gil
Shubhman Gil

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবছরের মত শেষ আইপিএল পর্ব, ফাইনালে গুজরাটকে হারিয়ে জয়ের শিরোপা নিজেদের করেছে চেন্নাই। মূলত এই প্রতিযোগিতায় খেলার পাশাপাশি একটি অর্থনৈতিক ও ব্যবসায়িক একটি দিক ও রয়েছে। এই খেলা ভারতের অর্থনীতিকে য্বে কয়েক ধাপ এগিয়ে দিয়েহে তা বলার অপেক্ষা রাখে না। 

তবে শুধু মাত্র যে বিনিয়োগকারীদের পটেক গরম হচ্ছে এর মাধ্যমে তাই নয় ক্রিকেটাররাও মোটা টাকার মালিক হচ্ছেন।এবারের  আইপিএল চ্যাম্পিয়ন হয়ে পুরস্কার মূল্য বাবদ ২০ কোটি টাকা পেয়েছে চেন্নাই সুপার কিংস। রানার্স হওয়ায় গুজরাত টাইটান্স পেয়েছে ১২ কোটি ৫০ লক্ষ টাকা। তবে এই খেলায় বেশ কিছু ক্রিকেটারকে ব্যক্তিগত ভাবেও পুরষ্কৃত করা হয়েছে। 

ফাইনালে হারলেও ব্যক্তিগত পুরস্কারের তালিকায় শীর্ষে শুভমন গিল। তিনি একাই চারটি পুরস্কার পেলেন। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরে ব্যক্তিগত সব পুরস্কার ঘোষণা করা হল। সেই তালিকায় মহম্মদ শামি, যশস্বী জয়সওয়ালরাও রয়েছেন।

উল্লেখ্য, আইপিএলের কমলা টুপি পেলেন শুভমন। এ বারের প্রতিযোগিতায় ১৭টি ম্যাচে ৮৯০ রান করেছেন তিনি। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমন। এ বারের আইপিএলে সব থেকে বেশি চারও মেরেছেন শুভমন। ৮৫টি চার মেরে সেই পুরস্কারও পেয়েছেন তিনি। এই মরসুমের ‘গেম চেঞ্জারের’ পুরস্কারও পেয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতিযোগিতার সব থেকে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন গুজরাতের এই ব্যাটার। প্রতিটি পুরস্কারের জন্য ১০ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা পেয়েছেন শুভমন।

অন্যদিকে, আইপিএলের বেগনি টুপি পেয়েছেন মহম্মদ শামি। গুজরাতের এই বোলার ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৮.০৩ রান দিয়েছেন শামি। নতুন বলে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছেন শামি। তিনিও পেয়েছেন ১০ লক্ষ টাকা।

এ বারের আইপিএলের উঠতি প্রতিভা (এমারজিং প্লেয়ার) হয়েছেন যশস্বী জয়সওয়াল। ১৪ ম্যাচে ৬২৫ রান করেছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। ভাল খেলায় ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে সুযোগ পেয়েছেন যশস্বী। তিনিও ১০ লক্ষ টাকা পেয়েছেন।এ ছাড়া আইপিএলের সব থেকে ভাল স্ট্রাইক রেটের পুরস্কার পেয়েছেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল। গোটা প্রতিযোগিতায় ১৮৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। সব থেকে লম্বা ছক্কা মারার পুরস্কার পেয়েছেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।ম্যাক্সওয়েল ও ডুপ্লেসি দু’জনেই ১০ লক্ষ টাকা করে পেয়েছেন।

প্রতিযোগিতার সেরা ক্যাচের পুরস্কার পেয়েছেন গুজরাতের রশিদ খান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর ক্যাচ সেরা বিবেচিত হয়েছে। তিনিও ১০ লক্ষ টাকা পেয়েছেন।


You might also like!