Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

first female Olympic president resigns: ফ্রান্সের প্রথম মহিলা অলিম্পিক প্রেসিডেন্ট ব্রিগেট হেনরিকেস-র পদত্যাগ

Brigitte Henrique (File Picture)
Brigitte Henrique (File Picture)

 

প্যারিস, ২৬ মে : ফরাসি অলিম্পিক কমিটির সভাপতি ব্রিগেট হেনরিকস বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে পদ থেকে পদত্যাগ করেছেন। ফ্রান্সের জাতীয় মহিলা ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় হেনরিকস ছিলেন ফ্রান্সের প্রথম মহিলা অলিম্পিক প্রেসিডেন্ট।

ফরাসি অলিম্পিক কমিটি এক বিবৃতিতে বলেছে, হেনরিকস বৃহস্পতিবার সাধারণ পরিষদের বৈঠকের শুরুতে ঘোষণা করেছিলেন যে তিনি পদত্যাগ করছেন। তবে তাঁর পদত্যাগের কারণ উল্লেখ করেনি কমিটি। হেনরিকস ২০২১ সালের জুনে অলিম্পিক সভাপতির ভূমিকা গ্রহণ করেছিলেন।

অলিম্পিক কমিটির মহাসচিব অ্যাস্ট্রিড গির্ট সাময়িকভাবে হেনরিকসের স্থলাভিষিক্ত হবেন। কমিটি তিন মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে।


You might also like!