Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

TK Chathunni: প্রয়াত হলেন মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি!

Former Mohun Bagan coach TK Chattuni passed away!
Former Mohun Bagan coach TK Chattuni passed away!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি। সবুজ-মেরুন শিবির তাঁর কোচিংয়ে প্রথম বার জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়। তিনি প্রয়াত হন বুধবার সকাল ৭.৪৫ মিনিট নাগাদ। মূলত ক্যানসারের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। বহু কঠিন ম্যাচ তিনি জিতেছেন কোচিং জীবনে। কিন্তু এই লড়াইয়ে আর জিততে পারলেন না। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ কলকাতা ময়দানও।

অমল দত্তর ডায়মন্ড সিস্টেম তখন ঝড় তুলেছে। ১৯৯৭ সালের ফেডারেশন কাপে মোহনবাগান অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছিল। সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে ছন্দপতন হয় সবুজ-মেরুনের। ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে সেবারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল চাত্তুনির সালগাওকর। তখনও কি চাত্তুনি জানতেন, তাঁকেই জাতীয় লিগে নিতে হবে মোহনবাগানের দায়িত্ব!

You might also like!