Game

2 years ago

England Cricket Board :বর্ণবাদের প্রমাণ মিলল ইংল্যান্ড ক্রিকেটে

Evidence of racism found in England cricket
Evidence of racism found in England cricket

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ: বর্ণবাদের প্রমাণ মিলল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে। দেশটির ঘরোয়া ক্রিকেটে বর্ণবাদের অভিযোগ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইক্যুইটি ইন ক্রিকেট।

প্রতিবেদনে প্রকাশ ২০২০ সালে ইয়র্কশায়ারে খেলতে গিয়ে পাকিস্তানের বংশোদ্ভুত ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে করা বর্ণবাদী আচরণের সত্যতা পাওয়ার কথা জানানো হয়। আর বর্ণবাদের এই ঘটনার জন্য তার কাছে ক্ষমা চেয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

ক্রিকেটার, আম্পায়ার ও সমর্থকদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন প্রকাশ করেছে আইসিইসি। আজম রফিকের ওপর বর্ণবাদের ঘটনা গড়িয়েছিল আদালতে।

প্রতিবেদন প্রকাশের পরই ইসিবি ও খেলাটির দায়িত্বে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন চেয়ারম্যান রিচার্ড থম্পসন। এক বিবৃতিতে এমন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।


You might also like!