Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

European Championship:ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ: আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স

France beats Belgium in quarter-finals with own goal
France beats Belgium in quarter-finals with own goal

 

ডুসেলডর্ফ, ২ জুলাই : ইউরোর হেভিওয়েট ম্যাচে সারা মাঠ জুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল ফ্রান্স। কিন্তু নিজেরা গোল করতে পারল না। গোল এলো ভাগ্যের ছোঁয়ায়। আত্মঘাতী গোলে বেলজিয়ামকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে উঠল দিদিয়ে দেশমের দল। আর ইউরো থেকে বিদায় নিল লুকাকুরা।ডুসেলডর্ফে সোমবার শেষ ষোলোর ম্যাচে ১-০ গোলে জিতেছে দুবারের ইউরো জয়ীরা। আত্মঘাতী গোল করেন বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন।

আশ্চর্য হলেও সত্যি চার ম্যাচে ফরাসিরা নিজেরা গোল করেছে মাত্র একটি। গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে। প্রতিপক্ষের আত্মঘাতী গোল পেয়েছে তারা দুটি।বিশ্বকাপ ইউরোতে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্সের জয়ের ধারা অব্যাহত থাকল, পাঁচ ম্যাচের সবগুলোই জিতল তারা।সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল অথবা স্লোভেনিয়ার মুখোমুখি হবে দুবারের বিশ্বকাপ জয়ীরা।

You might also like!