
ম্যানচেস্টার, ১৩ এপ্রিল: চেলসির বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ে শিরোপা লড়াইয়ে যোগ হলো নতুন উন্মাদনা। স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-০ গোলে জিতেছে সিটি চেলসির বিরুদ্ধে । সিটির নিকো ও’রাইলি দলকে এগিয়ে দেন। এবারের লিগে এই নিয়ে পাঁচটি গোল করলেন ২১ বছর বয়সী এই লেফট-ব্যাক, এর চারটিই এই নিয়ে পাঁচ ম্যাচে। এরপর ব্যবধান বাড়ান মার্ক গেয়ি। তৃতীয় গোলটি করে ব্যবধান বাড়ান জেরেমি ডোকু।
চেলসির বিপক্ষে আসরে প্রথম দেখায় জানুয়ারির শুরুতে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল সিটি। শিরোপা লড়াইয়েও যোগ হলো নতুন রোমাঞ্চ। ৩১ ম্যাচে ১৯ জয় ও সাত ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
এবারের লিগে টানা তৃতীয় ও এই নিয়ে পাঁচ রাউন্ডের চারটিতে হারল চেলসি। ৩২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
