Game

2 years ago

Eden Hazard : অলসতম ফুটবলার থেকে আইকন, জন্মদিনে হ্যাজার্ড-কে স্মরণ

Eden Hazard (File picture)
Eden Hazard (File picture)

 

কলকাতা, ৭ জানুয়ারি : অলসতম ফুটবলার থেকে আইকন। বেলজিয়াম এবং বিশ্বের সফলতম ফুটবলার ইডেন হ্যাজার্ড-এর কথা হচ্ছে। ৭ জানুয়ারি তাঁর জন্মদিন। তাঁর সম্পর্কে তাঁর প্রাক্তন ক্লাব সতীর্থ জন ওবি মিকেল বলেছিলেন, 'আমি ওর মতো অলস ফুটবলার জীবনে দেখিনি। ও কখনই অনুশীলন করত না। তবে সপ্তাহান্তে প্রায়শই ম্যাচ সেরার পুরস্কারটা ওর হাতেই উঠত।' তিনি বেলজিয়াম জাতীয় দল থেকে চেলসি, কেরিয়ারের সিংহভাগ ক্লাবেই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন ইডেন। ৩২ বছর বয়সে কাতার বিশ্বকাপের পর পেশাদার ফুটবল জীবনে ইতি টেনেছিলেন এই তারকা ফুটবলার।

বেলজিয়ামের 'গোল্ডেন জেনারেশন'র অন্যতম ফুটবলার তিনি। দেশকে বড় ট্রফি দিতে না পারলেও, চেলসির হয়ে ইউরোপা লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব স্তরে প্রচুর সাফল্যে পেয়েছেন তিনি। চেলসির জার্সিতে ৩৫২টি ম্যাচে ১১০টি গোল করার পাশাপাশি মোট ৯২টি অ্যাসিস্ট দিয়েছেন তিনি। আর চেলসির হয়ে প্রিমিয়ার লিগে তাঁর ৫৯টি অ্যাসিস্ট ব্লুজ়দের হয়ে আছে সর্বকালের সর্বাধিক। প্রথম চেলসি ফুটবলার হিসাবে তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বিচারে মরশুম সেরা ফুটবলার হওয়ার পুরস্কার পান ২০১৫ সালে। বেলজিয়ামের হয়ে অ্যাজারই সর্বকালের সর্বাধিক ৪০টি গোলের অ্যাসিস্ট দিয়েছেন। তবে আর নয়। বর্ণময় ফুটবল কেরিয়ার শেষ যে করেছেন তিনি।

You might also like!