Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

Cristiano Ronaldo:শেষের আগে হাল ছাড়বেন না শেষের আগে হাল ছাড়বেন না রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃগতকাল মঙ্গলবার রাতে প্রো লিগের ম্যাচে আল তাইয়ের মাঠে ২-০ গোলে জিতেছে আল নাসর। গোলশূন্য প্রথমার্ধের পর দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পেনাল্টি থেকে ৫২তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড রোনাল্ডো সফরকারীদের এগিয়ে নেন। আর ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্দারসন তালিসকা।দিনের আরেক ম্যাচে আল হিলালের সঙ্গে তাদের মাঠে ২-২ গোলে ড্র করে আল ইত্তিহাদ। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার এক নম্বরে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল নাসর। চলমান ২০২২-২৩ মৌসুমের লিগে আর তিনটি করে ম্যাচ বাকি আছে দুই দলের।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বছর বয়সী রোনালদো লিখেছেন, শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তারা, 'আজ (মঙ্গলবার) রাতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখছি।'

শেষ পর্যন্ত যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াই। সেখানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে আল ইত্তিহাদ। লিগে আল নাসরের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার রাতে, আল শাবাবের বিপক্ষে।


You might also like!