
লন্ডন, ১৮ জুলাই: উইম্বলডনের রোমাঞ্চকর ফাইনালে হারের পর শাস্তির মুখে পড়লেন নোভাক জোকোভিচ। ম্যাচের এক পর্যায়ে মেজাজ হারিয়ে র্যাকেট ছুড়ে মারায় জরিমানা করা হল সার্বিয়ান তারকাকে। আজ জানিয়েছে উইম্বলডন কর্তৃপক্ষ। এই ঘটনার পর আম্পায়ার ফার্গুস মার্ফি সঙ্গে সঙ্গেই সীমা লঙ্ঘনের জন্য জোকোভিচকে সতর্ক করে দিয়েছিলেন। রানার্সআপ হওয়ায় জন্য এই সার্বিয়ান তারকা পুরস্কার হিসেবে পেয়েছেন ১১ লাখ ৭৫ হাজার পাউন্ড। সেখান থেকেই জরিমানার ৬ হাজার ১১৭ পাউন্ড কেটে নেওয়া হবে।
