Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Womens' World Cup:ক্রিকেট, রাগবির দেশ মহিলা বিশ্বকাপে টিকিট বিক্রিতে বিশ্ব রেকর্ড গড়লো

Cricket, rugby nations set world records for ticket sales at Women's World Cup
Cricket, rugby nations set world records for ticket sales at Women's World Cup

 

সিডনি, ৪ আগস্ট : যে দেশ ক্রিকেটের ,যে দেশ রাগবীর, যে দেশ টেনিসের সেই দেশই এখন মহিলাদের বিশ্বকাপ দেখার জন্য হুড় মুড়িয়ে। চাই শুধু একটা টিকিট। অথচ আয়োজক দেশ অস্ট্রেলিয়া -নিউজিল্যান্ডের মধ্যে অস্ট্রেলিয়া কোনক্রমে শেষ ১৬তে পৌঁছেছে আর নিউজিল্যান্ডতো নক আউটে যেতেই পারেনি। তাতে কি আছে। এই দুই দেশের কাছে ফুটবল এখন হৃদয়ে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপ রোমাঞ্চটা এমনই একটা জায়গায় পৌঁছেছে যে এই বিশ্বকাপ টিকিট বিক্রিতে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে। তারা। পেছনে ফেলে দিয়েছে সব বিশ্বকাপকে।

এই বিশ্বকাপে মেয়েদের বিধ্বংসী ফুটবল যে আরও বেশি করে দর্শকদের মাঠমুখী করে তুলেছে তা ভালই বুঝতে পারছেন অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের সিই জেমস জনসন। তার কথায়, ১৮ লক্ষ টিকিট বিক্রি হয়েছে মেয়েদের এই বিশ্বকাপে। গতবারের টিকিট বিক্রির সংখ্যা ছাপিয়ে নতুন এক রেকর্ড গড়ে ফেলেছে এই বিশ্বকাপ। মেয়েদের বিশ্বকাপের ইতিহাসে নিশ্চিতভাবেই এটা একটা মাইলস্টোন।

মেয়েদের এই নবম বিশ্ব কাপের সাফল্য নিয়ে দারুন খুশি ইনফান্তিনো। তার মতে, টুর্নামেন্টটা চমৎকার এগোচ্ছে। আয়োজক দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দারুন কাজ করছে। যা মহিলা ফুটবলকে আরো অনেক এগিয়ে দেবে।



You might also like!