Game

2 years ago

Copa America 2024 : ঘোষণা হয়ে গেল কোপা আমেরিকা শুরুর দিনক্ষণ

Copa America 2024 (Symbolic Picture)
Copa America 2024 (Symbolic Picture)

 

যুক্তরাষ্ট, ২৩ জুন : কোপা আমেরিকা শুরুর দিনক্ষণ ঘোষণা করল দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল। আগামী বছরের ২০ জুন শুরু হবে এই প্রতিযোগিতা। সমাপ্তি ১৪ জুলাই। এক বিবৃতিতে কনমেবল জানিয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার মোট ১০টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। এ ছাড়া আরো ছয়টি দেশ কনকাকাফ থেকে অতিথি হিসেবে এই টুর্নামেন্টে খেলবে। অর্থাৎ ১৬ দল নিয়ে কোপ আমেরিকার আসর অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ২০২৪ সালের কোপা আমেরিকা হওয়ার কথা ছিল ইকুয়েডরে। কিন্তু নিরাপত্তা ইস্যুতে তারা এই টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতি জানালে যুক্তরাষ্ট্র এই দায়িত্ব নেয়।

You might also like!