
নিউ ইয়র্ক, ৪ ডিসেম্বর : আগামী বছর জুনে জার্মানিতে বসবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও এই জুনেই হবে কোপা আমেরিকা। শনিবার হয় ইউরোর ড্র। এবার ৭ ডিসেম্বর হবে কোপা আমেরিকার ড্র। আমেরিকার মায়ামিতে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ড্র। কোপায় অংশ নেবে ১৬টি দল। যার মধ্যে ১৪ দলের জায়গা নিশ্চিত হয়েছে। আর দুটো দল আসবে প্লে অফ থেকে। মোট ১৬ দলকে এরই মধ্যে চারটি পটে ভাগ করা হয়েছে।
প্রাথমিক ড্রতে পট-১ এ আছে আর্জেন্টিনা ও ব্রাজিল। কনকাকাফ অঞ্চলের সেরা দুই দল যুক্তরাষ্ট্র ও মেক্সিকোকে রাখা হয়েছে এই পটে।
দুই নম্বর পটে আছে উরুগুয়ে ও কলম্বিয়া। গ্রুপ পর্বে ব্রাজিল বা আর্জেন্টিনাকে পেতে পারে উরুগুয়ে ও কলম্বিয়া।
পট-১: আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, মেক্সিকো
পট ২: উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু
পট ৩: চিলি, পানামা, ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে
পট ৪: জামাইকা, বলিভিয়া ও প্লে অফ থেকে আসা দুই দল।
প্লে অফ খেলবে কনকাকাফ অঞ্চলের হন্ডুরাস, কানাডা, ত্রিনদাদ এন্ড টোবাগো এবং কোস্তারিকা
