
প্যারিস, ১৪ ডিসেম্বর : কথা ছিল জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে যাবে পিএসজি, আর তা না হলে থাকবে বিদায়ের শঙ্কা। এই সমীকরণ সামনে রেখে গতকাল রাতে মাঠে নেমে আক্রমণের ঝড় তুলেছিল পিএসজিই। কিন্তু এই ঝড়ের মাঝেই গোল খেয়ে বসে এমবাপেরা। সেখান থেকে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা। কিন্তু এই ম্যাচে জয়ের দেখা পায়নি ঠিকই, ম্যাচ ড্র রাখে ১-১গোলে। পিএসজির হয়ে গোলটি করেন ওয়ারেন জাইরে-এমেরি।
এরপর শেষ ১৬ তে যাওয়ার জন্য ভাগ্যের উপর নির্ভর করতে হয়েছিল। তাদের ভাগ্য সহায়। অন্য ম্যাচের ফল তাদের পক্ষে আসায় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের টিকেট পেয়ে গেল লুইস এনরিকের দল। সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। একই সময়ে শুরু অন্য ম্যাচে এসি মিলান জেতায় গ্রুপ রানার্সআপ হয়ে পরের ধাপে উঠেছে পিএসজি।
