Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Brij Bhushan's challenge: অভিযোগ প্রমাণিত হলে নিজেকে ফাঁসিতে ঝোলানোর চ্যালেঞ্জ ব্রিজ ভূষণের

Brij Bhushan Sharan Singh  BJP MP (File Picture )
Brij Bhushan Sharan Singh BJP MP (File Picture )

 

বারাবাঙ্কি : যৌন হেনস্তার অভিযোগের প্রেক্ষিতে বুধবার কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং ৷ প্রতিবাদী কুস্তিগীরদের অভিযোগের জবাব দিতে গিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসের সুরে তিনি জানান, তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তিনি নিজেই নিজেকে ফাঁসি দেবেন। ব্রিজ ভূষণের কথায়, "আমার বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণিত হলে, আমি নিজেই নিজেকে ফাঁসি দেব ৷"

এদিন উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে যখন জনসভায় ভাষণ দিচ্ছেন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিং এবং সেই মঞ্চ থেকেই যখন তিনি একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, সেই সময় তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওটা অভিযোগের কোনও সারবত্তাই নেই ৷ অন্তত বারাবাঙ্কির সভা থেকে যে মেজাজ দেখা গেল ব্রিজ ভূষণের তাতে অনেকে মনে করছেন, আদতে কুস্তিগিড়দের অভিযোগ পুলিশ কার্যত উড়িয়ে দেওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে ব্রিজ ভূষণ ৷ এদিন নিজের লোকসভা কেন্দ্র কাইশারগঞ্জের পরিবর্তে পাশের লোকসভা কেন্দ্র বারাবাঙ্কিতে গিয়ে ব্রিজ ভূষণ বলেন, "চার মাস হয়ে গিয়েছে ৷ তাঁরা (কুস্তিগীর) আমাকে ফাঁসি দিতে চায়। সরকার আমাকে ফাঁসি দিচ্ছে না তাই তাঁরা মঙ্গলবার পদকগুলি গঙ্গায় ভাসাতে হরিদ্বারে জড়ো হয়েছিল ৷ তাদের এসব নাটক ৷"

You might also like!