Game

2 years ago

Fifa Women World Cup: মহিলা বিশ্বকাপ দেখার জন্য সরকারি অফিসের সময়ের পরিবর্তন এনেছে ব্রাজিল

Brazil changes government office timing to watch Women's World Cup
Brazil changes government office timing to watch Women's World Cup

 

রিও ডি জেনেইরো, ২০ জুলাই: গত কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা দেখতে গিয়ে চাকরি হারিয়েছিলেন ব্রাজিলের এক তরুণী। অফিসে অসুস্থতার কথা বলে মাঠে গিয়েছিলেন হুইলেন বারবিয়েরি। পরে মিথ্যা কথা বলার জন্য ধরা পড়েন। যার জন্য অফিস থেকে তাকে বরখাস্ত করা হয়। তবে মহিলা ফুটবল বিশ্বকাপে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সময়ের পরিবর্তন আনছে ব্রাজিলের সরকারি অফিসগুলো।

ব্রাজিলের সরকারি কর্মচারীদের খেলা দেখতে গিয়ে আর যাতে চাকরি হারাতে না হয় সে থেকে মুক্তি দিচ্ছে ব্রাজিল সরকার। তাই এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ করে দিতে সরকারি কর্মচারীদের অফিসের সময়সূচি বদলে দেওয়ার ঘোষণা করেছে দেশটির সরকার । অস্ট্রেলিয়ায় মার্তাদের বিশ্বকাপ ম্যাচগুলো শুরু হবে ব্রাজিলের স্থানীয় সময় ভোরবেলায়। ভোরে এই ম্যাচের সময় কর্মীদের অফিসে আনা সহজ হবে না বলে বিশ্বাস ব্রাজিলের ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী ইসথের ডিউইকের। সেই কারণে ম্যাচ শেষ হওয়ার দুই ঘণ্টা পর কর্মচারীদের অফিসে আসার নির্দেশ দিয়েছেন মন্ত্রী ডিউইক।


You might also like!