Game

2 years ago

Arjuna Awardee Death: খালের ধার থেকে উদ্ধার অর্জুন পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়ের দেহ!চাঞ্চল্য এলাকায়

Arjuna award winning weightlifter Dalbir Singh (Collected)
Arjuna award winning weightlifter Dalbir Singh (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার পঞ্জাবের বস্তি বাওয়া খেল খালের পাশ থেকে অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক তথা পঞ্জাব পুলিশের ডিএসপি দলবীর সিং-র  দেহ উদ্ধার হয়। 

রবিবার দলবীরের এক সহকর্মী তাঁকে একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলেন। সেখান থেকে দলবীর কী করে খালের পাশে এলেন তা নিয়েও তদন্ত চলছে। তাঁকে খুন করে দেহ ওখানে ফেলে দেওয়া হয়েছে না কি নিজেই ওখানে গিয়েছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। দলবীরের দেহ পড়ে থাকতে দেখেন এক পথচারী। 

দলবীরের সরকারি রিভলবারটি পাওয়া যায়নি। গত বছর ১৬ ডিসেম্বর ওই এলাকায় গুলি চালিয়েছিলেন দলবীর। কিছু মানুষের সঙ্গে ঝগড়া হয়েছিল। তার পরেই গুলি চালিয়েছিলেন তিনি। দলবীরের মৃত্যুর পিছনে সেই ঘটনা রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!