
স্ট্যামফোর্ড, ১৩ ফেব্রুয়ারি: প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে চেলসি পেল বড় জয়। প্রথমার্ধ ম্যাচ শেষ করেছিল পিছিয়ে থেকে।তারপর দ্বিতীয়ার্ধে দারুণ ভাবে পারফরম্যান্স দেখিয়ে ফিরল চেলসি। সেইসঙ্গে ক্রিস্টাল প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে দ্য ব্লুজরা পেল বড় জয়। আর এই জয়ে পয়েন্ট টেবিলেও ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে এল মরিনিও পচেত্তিনোর শিষ্যরা।
সোমবার রাতে ক্রিস্টাল প্যলেসে অ্যাওয়ে ম্যাচের ৩০ মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। এরপর তাঁরা প্রথমার্ধে আর সেই গোল শোধ করতে পারেনি। অথচ পুরো ম্যাচেই ছিল চেলসির রাজত্ব,তাঁদের পায়ে বল ছিল ৭৭ ভাগ। ৪৭ মিনিটে গোল করে চেলসিকে সমতায় আনেন কনর গালাগার। তিনি দুটি গোল করেন।এরপর ক্রিস্টাল প্যালেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন এনজো ফার্নান্দেজ। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করেন তিনি। এতে জয়ের ব্যবধান দাঁড়ায় ৩-১। এদিকে চেলসির জয়ে চাপ বাড়ছে প্যালেসের ম্যানেজার রয় হার্ডসনের। কারণ, সর্বশেষ প্রিমিয়ার লিগের ১৩ ম্যাচে প্যালেস জয়হীন। বর্তমানে ২৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে তাঁরা।
