Breaking News
 
Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময়

 

Game

3 years ago

Bielsa is the next coach of Uruguay:উরুগুয়ের পরবর্তী কোচ হচ্ছেন বিয়েলসা

Bielsa is the next coach of Uruguay
Bielsa is the next coach of Uruguay

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উরুগুয়ের কোচের পদে আসীন হতে চলেছেন মার্সেলো বিয়েলসা। এমনই খবর প্রকাশিত হয়েছে উরুগুয়ের সংবাদমাধ্যমে। সূত্রের খবর, মার্সেলো বর্তমানে ব্রাজিলের পোর্তো আলগ্রেতে রয়েছেন। গত ফেব্রুয়ারি ব্রাজিলের ওই শহরে গিয়েই তাঁর সঙ্গে দলের নেওয়ার প্রসঙ্গে বার বার কথা বলছিলেন উরুগুয়ে ফুটবল ফেডারেশন-এর কর্তারা। প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত নাকি তাঁদের কথায় সায় দিয়েছেন এই অভিজ্ঞ ফুটবল কোচ।

উল্লেখ্য অস্কার তাবারেজ সুয়ারেজদের দলের দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালে দলের দায়িত্ব দিয়াগো আলনোসোর। সম্প্রতি কাতার বিশ্বকাপে লাতিন আমেরিকার এই দেশটির কোচের পদে আসীন ছিলেন আলনোসোর-ই। কিন্তু তাঁর হাত ধরে প্রথম বিশ্বকাপ জয়ী দল কাতারের মাটিতে একেবারেই আশানুরূপ ফল করতে পারেনি। এমনকি গ্রুপ পর্ব থেকেই কাভানিদের বিদায় নিতে হয়েছে।

দলের এই ব্যর্থতার পরই জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দিয়ে ক্লাব ফুটবলে কোচিং করানোর ইচ্ছা প্রকাশ করেন আলনোসোর। এবং তার এই পদত্যাগের সঙ্গে সঙ্গেই উরুগুয়ে ফুটবল ফেডারেশন-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন মার্সেলো বিয়েলসা।


You might also like!