Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paris Olympics : জমে উঠেছে আমেরিকা ও চীনের মধ্যে শীর্ষে থাকার লড়াই

America and china (symbolic picture)
America and china (symbolic picture)

 

প্যারিস, ১০ আগস্ট : শেষ হয়ে এলো প্যারিস অলিম্পিক। আর শেষ বেলায় জমে উঠেছে শীর্ষস্থানে থাকার লড়াই আমেরিকা ও চীনের মধ্যে। পদকের লড়াইয়ে শুক্রবার শীর্ষে থাকা আমেরিকাকে ছুঁয়ে ফেলল চীন। দুটি দেশই এ পর্যন্ত ৩০টি করে সোনা জিতেছে। শুক্রবার ৫০০ মিটার ক্যানো ডাবল স্প্রিন্টে সোনা জেতেন চীনের জু শিজিয়াও ও সান মেনগ্যা জুটি। এর ফলে চীনের সোনা হয়ে যায় ৩০ টি। সোনা, রুপো ও ব্রোঞ্জ মিলিয়ে ১০৩টি পদক জিতেছে আমেরিকা , ৭৪টি পদক চীনের। লড়াইটা হয়ে থাকে সোনা দিয়েই। সুতরাং আরেকটি সোনা জিতলেই আমেরিকাকে ছাপিয়ে যাবে চীন। আর সর্বমোট পদক জেতায় আমেরিকা , চীনের পর ৪৬টি পদক নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…