Game

3 years ago

Ranji Trophy 2023 : শাহবাজ, পোড়েলের হাফ সেঞ্চুরি সত্ত্বেও ১৭৪ রানে অল আউট বাংলা

Ranji Trophy 2023
Ranji Trophy 2023

 

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি : ১৭৪ রানে অল আউট হয়ে গেল বাংলা। রঞ্জি ট্রফির ফাইনালে টসে জিতে বাংলাকে ব্যাট করতে পাঠায় সৌরাষ্ট্র। সবুজ উইকেটে জয়দেব উনাদকাট এবং চেতন সাকারিয়ার পেস আক্রমণে দিশেহারা হয়ে যায় বাংলার টপ অর্ডার। মাত্র ১৭ রানে পড়ে যায় চার উইকেট। লাঞ্চে গিয়ে তা দাঁড়ায় ৭৮ রানে ছয় উইকেট। লাঞ্চের পর খেলা ধরেন শাহবাজ আহমেদ এবং উইকেটকিপার অভিষেক পোড়েল।

হাফ সেঞ্চুরি করেন শাহবাজ। কিন্তু ব্যক্তিগত ৬৯ এবং দলের ১৬৬ রানের মাথায় বাঁ হাতি স্পিনারের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে আউট হন। চা বিরতিতে বাংলার রান ৭ ছিল উইকেটে ১৭১। বাংলার প্রাথমিক লক্ষ্য ছিল স্কোরবোর্ডে অন্তত ২০০ রান তোলা। এবার বড় দায়িত্ব বাংলার পেস ব্রিগেডের। তাঁদের উপরেই নির্ভর করছে বাংলার ভাগ্য।

প্রসঙ্গত, ৩৩ বছর আগে রঞ্জি ট্রফি জিতেছিল বাংলা। এরপর ফাইনালে উঠলেও খেতাব অধরাই রয়ে যায়। ২০১৯-২০ মরশুমে এই সৌরাষ্ট্রের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলার। এবার লক্ষ্য ছিল সেই ম্যাচের বদলার। কিন্তু শুরুতেই এমন ধাক্কা খেতে হবে কেউ ভাবেনি। তবে সবুজ উইকেট বানালে এমন হওয়া অস্বাভাবিক নয়।

You might also like!